Showing posts with label #TMC. Show all posts
Showing posts with label #TMC. Show all posts

Sunday, July 19, 2020

সুহৃদ দত্ত- বেনিফিট অফ ডাউট। লেখক~ তাপস পরমানিক।।

আপনি কি সত্যিই তাপসী মালিককে ধর্ষণ করেছিলেন? সিপিএমের এত নেতা থাকতে কেন আপনার বিরুদ্ধেই এই অভিযোগ উঠল? 

কারও বাড়িতে বসে এরকম প্রশ্ন করলে তিনি হয় লাঠিপেটা করবেন। নয় তো মা-মাসি উদ্ধার করে গলাধাক্কা দিয়ে বের করে দেবেন। কিন্তু তিনি আমার কথা শুনে শুধুই মুচকি হাসলেন। কোনও তাপ উত্তাপ নেই। রাগ অভিমান নেই।

শান্ত ভাবে বললেন, ‘তাপসী মালিকের খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এ রকম অনেক অপমান সহ্য করতে হয়েছে। জেলে ঢোকার পর প্রথম দিকে কয়েদিরাও আমাকে অনেক কটু কথা বলত। এখন আর গায়ে মাখি না।' 

অভিমানের সুর সুহৃদের গলায়।

কিছুক্ষণ চুপ। আবার বলা শুরু করলেন।

'আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল আদালতে তার কোনও প্রমাণ দিতে পারেনি সিবিআই। নিম্ন আদালত দোষী সাব্যস্ত করলেও হাইকোর্ট আমাকে জামিন দিয়েছে। আমার জামিন খারিজ করার জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছিল। দেশের সর্বোচ্চ আদালত সেটা খারিজ করে দিয়েছে। আপিল মামলায় হাইকোর্টের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দিনের পর দিন গরহাজির থাকছেন। জানি না এই মামলা কবে শেষ হবে।’ 

তাহলে বলছেন আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা?

উল্টো দিক থেকে জবাব এল, ‘আমি ষড়যন্ত্রের শিকার। টাটাদের প্রতিযোগীরা যে ন্যানো গাড়ির উৎপাদন ঠেকাতে চেয়েছিল। আমার কথায় বেশির ভাগ মানুষ কারখানার জন্য জমি দিতে এগিয়ে এসেছিলেন। সে জন্যই আমাকে বলির পাঁঠা করা হয়েছে।’
এক নিশ্বাসে বলে গেলেন কমরেড সুহৃদ দত্ত। 

তাপসী মালিক হত্যাকাণ্ড নিয়ে এক সময় তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। তাতে নাম জড়িয়ে যায় সুহৃদ দত্তের। তখন তিনি ছিলেন সিপিএমের সিঙ্গুর জোনাল সম্পাদক। ২০০৭ সালের জুন মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন সুহৃদ দত্ত এবং দেবু মালিক। প্রায় দু’বছর জেলে ছিলেন। তারপর ২০০৯-এর ফেব্রুয়ারিতে জামিনে ছাড়া পান।

জেল থেকে ছাড়া পেলেও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। অসুস্থতা তাঁকে গ্রাস করেছে। গোটা শরীরে বিষাক্ত ঘা। অনেক ডাক্তার দেখিয়েও রোগ ভালো করা যাচ্ছে না। লুঙ্গিটা খানিক উঠিয়ে পায়ের ঘা দেখিয়ে বললেন, ‘সিবিআই যখন আমার নারকো টেস্ট করায় তখন একটা ইনজেকশন দিয়েছিল। তার ঠিক পরের দিনই পায়ে র‍্যাশ বেরোয়। সেটা দেখতে অনেকটা ফোস্কার মতো। তা থেকেই সারা শরীরে ঘা ছড়িয়ে পড়ে। স্মৃতিশক্তিও অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। এখন অনেক কিছুই মনে রাখতে পারি না।’

সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা যেখানে তৈরি হয়েছিল, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে জলাপাড়া এলাকা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে নেমে পিচের রাস্তা ধরে যাওয়ার পর সরু গলির মধ্যে সুহৃদ দত্তদের পৈতৃক বাড়ি। সুহৃদ দত্তের বাড়ি যাব বলতেই এক সহৃদয় ব্যক্তি দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। 

পাঁচিল ঘেরা সুন্দর ছিমছাম দোতলা বাড়ি। গেরুয়া রং। পাঁচিল দিয়ে ঢুকেই চোখে পড়ল গেটের সামনে ঝুলছে ফ্রেমে বাঁধানো শ্রীকৃষ্ণের ছবি। বাড়ির গেরুয়া রং আর শ্রীকৃষ্ণের ছবি দেখে ঝটকা লাগলো।

কলকাতা থেকে সাংবাদিক দেখা করতে এসেছে শুনে গুটি-গুটি দোতলা থেকে নীচে নামলেন সত্তরোর্ধ্ব মানুষটি। তার পর নিয়ে গেলেন পাশের ঘরে। ঘরের দেওয়ালে ঝুলছে মার্কস, এঙ্গেলস, রবীন্দ্রনাথ, লেনিন ও স্ট্যালিনের বাঁধানো ছবি। ঘরে ছোট্ট তক্তপোশ। কয়েকটা কাঠের চেয়ার আর একটা টেবিল। 

কথা বলার ফাঁকে তাঁর কাছ থেকেই জানতে পারলাম, বাড়িতে আপনজন বলতে কেউ নেই। এক সময় চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে হয়ে যান সিপিএমের সর্বক্ষণের পার্টি কর্মী। বললেন, 'দল করতে গিয়ে বিয়ে করার কথা মাথায় আসেনি। বলতে পারেন, আমি ঝাড়া হাত পা। ভাই বোনেদের সংসারে থাকি।'   

তাপসী মালিকের নাম উচ্চারণ করতেই সবিনয়ে বললেন, ‘আমাকে একটু সময় দিতে পারবেন? তা হলে আপনাকে কিছু জিনিস দেখাতে পারি।’ বলেই উঠে গেলেন দোতলায়। 

কিছুক্ষণ পর একটা মোটা কাগজের বান্ডিল নিয়ে হাজির হলেন। তার মধ্যে কোনওটা চার্জশিটের কপি। কোনওটা আবার পোস্টমর্টেম রিপোর্ট। কয়েকটা জেরক্স কপি হাতে ধরিয়ে বললেন, আগে এটা ভাল করে পড়ে দেখুন।

সেই  কাগজে চোখ বোলাতে গিয়ে এক জায়গায় দৃষ্টি আটকে গেল। তাপসীর মৃত্যুরহস্য নিয়ে সিবিআই ক্রাইম ব্রাঞ্চের সুপারিন্টেডেন্টকে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন এসএসকেএম হাসপাতালের ফরেনসিক এবং স্টেট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে গুপ্তা। সেই রিপোর্টের এক জায়গায় তিনি বলছেন: The appearance of the external os and the cavity of the uterus as seen by me on reviewing the video cassette appears to be in conformity with a case of abortion in recent past. 
In absence of the report of verginal swab and smear i.e whether spermatozoa or seminal fluid or DNA of a male sbject are detected in them, it is not possible to opine definitely whether she was sexually violated in recent past i.e prior to death. However further report may be submitted after receiving the above mentioned report. 

Considering the findings in the post-mortem report, the findings observed by me on reviewing of video cassette on post-mortem examination of Tapasi Malik and visit to the place of detection of dead body of Tapasi Malik. I am finally opine that death of Tapas Malik was due to the effects of ante-mortem burn injuries which were in probability homicidal in nature as she was put to flame after incapacitating her by causing ante-mortem injuries especially heamatoma (extravasation) over her head. 

তার বাংলা তর্জমা করলে এটাই মানে দাঁড়ায় যে, মৃত্যুর কয়েক দিন আগেই তার অ্যাবরশন করানো হয়েছিল। তার যৌনাঙ্গে শুক্রাণু বা সেমিনাল তরল বা পুরুষের ডিএনএ পাওয়া যায়নি।
কাগজের পাতা ওল্টাতে গিয়ে দেখতে পেলাম, বেশ কয়েকটি লাইনের উপর সবুজ মার্কার দিয়ে দাগ করা রয়েছে। সেটা দেখিয়ে সুহৃদ দত্ত বললেন, 'কি কিছু বুঝলেন? আপনারা তো এসব লিখবেন না।'
কিছুটা অনুযোগের সুরেই বললেন, 'তখন তো লোকে কত কথাই বলেছিল। আমার দলের লোকেরাও অনেকে সন্দেহ করেছিল। একটা মিথ্যা অভিযোগে আমাকে জেল খাটতে হয়েছে। তাতে আমার কোনও দুঃখ নেই। তাতেও যদি ওরা কারখানাটা করতে দিত, আমি সব থেকে খুশি হতাম। সেটাই তো করা গেল না।'

'বিনা দোষে' জেল খাটার জন্য বিরোধীদের ষড়যন্ত্রকে দায়ী করলেও সিঙ্গুর থেকে ন্যানো বিদায়ের জন্য নিজের দলকেই কাঠগড়ায় তুললেন। বললেন, ‘আমরা মানুষকে বোঝাতে পারিনি, এটা আমাদের দলের ব্যর্থতা। আমি নিজেও টাটার কর্তাদের সঙ্গে দেখা করে বলেছিলাম, সিঙ্গুরে যখন আপত্তি উঠছে আপনারা অন্য জায়গায় কারখানাটা করছেন না কেন? কিন্তু তাঁরা এত সুন্দর জায়গা হাতছাড়া করতে চাননি। বিরোধীদের চক্রান্তের মোকাবিলা করতেও আমাদের সরকার ব্যর্থ হয়েছে। তার ফল ভুগতে হচ্ছে সিঙ্গুরের মানুষকে। কারখানাও হল না। চাষিরা জমি ফেরত পেলেও তাতে চাষ করাও যাচ্ছে না! যারা একসময় টাটাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাই এখন আপশোস করছে।’

Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. 
Thanks & Jai Hind!! Saroop Chattopadhyay.

Saturday, June 13, 2020

তৃণমলের মা মাটি মানুষ এর বর্তমান অবস্থা, আর আমার মত একজন তৃণমূলের প্রথম দিনের সৈনিকের আজকে তৃণমূলের সমালোচনা এবং করোনা মোকাবিলায় মমতা ব্যানার্জির ব্যর্থতার ও বর্তমান অসহায় দশার কারণ বিশ্লেষণ।

কেউ কেউ করোনা আর আমার বর্তমান সমালোচনা সহ্য করতে পারছেন না।
তাদের বলি:
অসৌজন্য, আর দুর্নীতির রাজনীতি এর প্রতিবাদ করে আমিতো প্রায় এক বছর আগেই তৃণমূল কংগ্রেস ছেড়েছি।
সেটা তো প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন এই বলেছিলাম।
চড়, কোমরে দড়ি এইসবে আমি নেই আবার পরে চড়টা আদর বা কোমরে দড়িটা পায়ে পড়ি তাতেও আমি নেই।
প্রতিহিংসা, গালাগালি, ব্যক্তিগত আক্রমণ, খুনোখুনি, পুলিশি অত্যাচার এসবের রাজনীতি আমি সমর্থন করিনা।

YouTube Link:
https://youtu.be/5L_3QSigsh0

আর বাকিটা বললে তো পুরোটাই খুলে বলতে হবে।।

তার আগে আমাকে দেওয়া হুমকির জবাবে আমার এই ভিডিওটি দেখুন।

"সোজা সাপটা" স্বরূপ চট্টোপাধ্যায় ~ "তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে"। 
কেন জানতে দেখুন এই ভিডিও।
দয়া করে পুরোটা শুনুন।
YouTube: https://youtu.be/AXDtEiQqd_8

কে যেন বলেছিল করোনা একটা চক্রান্ত, দিল্লির দাঙ্গা থেকে মানুষকে ভ্রমিত করতে?

কে যেন অপদার্থ প্রশাসক বসিয়ে রেখেছে শুধু সে দুধেল গাই বলে?
কে যেন দুধেল গাইদের ছার দিয়ে রেখছেন এখন অবধি, এবং লাথিশ্রী পুরস্কার বিতরণ করেন।

আর দুধ দেওয়া প্রশাসন আকশি দিয়ে মৃতদেহ টানাটানি করে, সেগুলোও তো বলতে হয়।

আর দুর্নীতি সিন্ডিকেট কাটমানি এসব তো দলে থাকতেই প্রতিবাদ করেছিলাম।
এরা জয় বাংলা বলে পার্টির কোটি কোটি টাকা খরচ করে বিহারী পরামর্শ দাতা এনে যে কথাটা বলল, সেটা বহুদিন আগেই বলেছি।
আমার ব্লগে পরে দেখ এমনকি কালিয়াগঞ্জ দাঙ্গার সময়ই বলেছিলাম আইনের চোখে সবাই সমান।

এখন তো "অনুগামী" প্রধান ও inactive, আর কতদিন থাকবেন কেউ জানে না।

দুধ দেওয়া প্রশাসকের ব্যর্থতার কথা প্রকাশ করতে সাধন পান্ডেকে "শো কজ" করা হল, সুব্রত মুখার্জীকে ঘুরিয়ে কথা শোনাল।

তৃণমূল কংগ্রেস এখন তৈল মর্দনকারি আর দুধেল গাইদের জন্য।
তৈল মর্দন করলে কর্নেলের মতন চরম ব্যর্থ (অতগুলো লোকসভা দায়িত্ব নিয়ে দলকে হারাল) লোকও পুরস্কৃত হন, বালুদা (উত্তর ২৪ পরগনায় ভরাডুবি) ও বক্সীদার (এর কথাতো যত কম বলা যায় তত ভাল, সবার মাথায় ওপর বসে মুখ খ্যেচায়.. শান্তনু ঠাকুর নাকি বাচ্চা ছেলে, তাকে দলে নেওয়া যায় না ইত্যাদি) মত অযোগ্য লোকেরাও পদ এ থেকে যায়। 
আর কিছু হাততালি মার্কা যাত্রাদলের বা নকশাল গণসঙ্গীত গোছের চ্যংড়া বা আঁতেলরা টিভিতে ভাট বকে ও জয় বাংলা বলে "মম" সহযোগে মহানন্দে দিন কাটায়।

আর দুধেল গাই:
আমি বারবার বলেছি, মালদা, বহরমপুর, রায়গঞ্জে জীবনে তৃণমূল কংগ্রেস জিতবে না।
তাও মাননীয়া যদি লাথি খেতে চান, তো ভালই।।

তাই তৃণমূলের:

মা আজ দুধেল লাথি খাচ্ছে...
মাটি আজ সিন্ডিকেট এর দখলে...
ভাল মানুষরা আজ আর সঙ্গে নেই।।


আমি তো একবছর আগেই লিখেছিলাম:
তৃণমূল কংগ্রেসের পতনের কারণ ও আন্ত্মসমালোচনা, একটি কাল্পনিক প্রতিবেদন। Reasons for downfall of Trinamool Congress and Self Criticism by few veteran TMC men ~ A fictional article.
Link:

আমার এক ফেসবুক বন্ধু পিনাকী মুখোপাধ্যায় এর সংযোজন:
--_---------_-----
"আমি একটা সময় দিদির অন্ধভক্ত ছিলাম। কিন্তু ক্ষমতায় আসার পর একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত আর রাতারাতি বিরোধীশূণ‍্য করতে গিয়ে বেনোজল ঢোকানো দেখে হতাশ হয়ে গেছি। যারা এখন নীচুতলায় তৃণমূলের নেতা হয়ে ছড়ি ঘোরায় তারা ২০১১ এর আগে অবধি বেশিরভাগ লাল ঝান্ডার আশ্রয়ে ছিল। ফলে যত সময় এগিয়েছে পুরোনো লোকেরা যারা প্রথম থেকে দলটাকে ভালবেসে সমর্থন করতো তারা হয় পেছনের সারিতে চলে গেছে নাহলে বসে গেছে। 

দিদি বরাবরই আবেগপ্রবণ রাজনীতি করতেন। কিন্তু প্রশাসক হিসেবে ওই পদ্ধতি নেবার ফলে ব‍্যাপারটা খামখেয়ালিপোনা হয়ে গেল। সাথে ওনার বরাবরের অভ‍্যেস কারুর কথা না শোনা। ওনার মতের সাথে সহমত না হলেই তাকে দুরে ঠেলে দেওয়া। 

ফলে একদল স্তাবক পরিবেষ্টিত হয়ে গেলেন অচিরেই। খুব দুঃখ লাগে ভাবলে যে ২০১১ তে উনি যে পরিবর্তনের কথা বলেছিলেন সেটা মূলত জার্সি পরিবর্তনেই সীমাবদ্ধ রয়ে গেল। 

আর প্রতিহিংসার রাজনীতি বা তোষণের রাজনীতি নিয়ে আপনি অনেকটাই বলে দিয়েছেন। 

শুধু একটা জিনিস বলতে চাই, আমার মাতৃভাষার কিছু শব্দ সাম্প্রদায়িক এবং প্রজন্মের পর প্রজন্ম বলে আসা সেই শব্দ কারুর ভাবাবেগে আঘাত লাগার অজুহাতে বদলাতে হবে, এগুলো প্রশাসকের পক্ষপাতিত্বকেই বেশি করে ফুটিয়ে তোলে। বিগত কয়েকদিনে সোশাল মিডিয়ার মাধ‍্যমেই জানতে পারলাম পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর "রোমিং থেকে রাম শব্দটা এসেছে" "রামধনু হয়ে গেল রংধনু" বা আদি ভারতের অধিবাসীরা বিদেশীদের কাছে যুদ্ধে হেরে যাওয়ায় তাদের রাক্ষস বলে দাগানো হয়েছে বলে শেখাচ্ছে তাদের প্রকাশিত পাঠ‍্যপুস্তকে। 

এগুলো কি সত‍্যিই শিশুপাঠ‍্য? না সংকীর্ণ রাজনীতির কারনে বিশেষ কাউকে খুশী করতে করা হল? যত মানুষ এগুলো দেখে খুশী হয়েছে, আত্মপ্রমোদ লাভ করেছে, তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু হতাশ হয়েছে।

খুব সোজাসুজি সত্যিটা বলেছেন। আপনাকে ধন‍্যবাদ।"

----------------

Please  see oposts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Jai Hind!! Saroop Chattopadhyay.

Thursday, February 27, 2020

দিল্লির দাঙ্গায় আমার আবেদন। ধর্মীয় তোষণ ও ধর্মিয় মৌলবাদ (হিন্দু ও মুসলিম উভয় মৌলবাদই) দুটিই ভারতবর্ষের পক্ষে ক্ষতিকর। আমরা কি জাত, ধর্মের বাইরে বেরিয়ে মানুষ হতে পারি না? অপরাধী হিন্দু বা মুসলিম যাই হোক সে অপরাধী।।

আমি একজন স্বাধীন মানুষ, সাদাকে সাদা আর কালোকে কালো বলি। এটি আমার আবেদন, দেশবাসীর কাছে।

অঙ্কিত শর্মা এর নাম শুনেছেন?
বলতে পারেন অঙ্কিত শর্মা এর অপরাধ কি ছিল?
অঙ্কিত আর দুটো unidentified body ঐ আপের কাউন্সিলর তাহীর হুসেন এর বাড়ির পাশের নালা থেকেই পাওয়া গেছে।
তাদের কি অপরাধ ছিল??

আগে মানুষ হন, তাহলে আর ধর্ম ধর্ম করে ও দলাদলি করে লড়াই করতে ইচ্ছে করবেনা।
অপরাধীদের ধর্ম নয়, অপরাধ দেখে বিচার করতে শিখুন।
দিল্লির দাঙ্গায় এখন অবধি মৃত ৩৪ জনের মধ্যে ১৯ জন কে শনাক্ত করা গেছে, যার মধ্যে ১০ জন মুসলিম আর ৯জন হিন্দু।
এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন।
আর নাম জাত নয়, এটা কেন ভাবছেননা যে এতগুলো ভারতীয় প্রাণ হারিয়েছেন?
এতগুলো মানুষ মরল।

ধর্মীয় তোষণ ও ধর্মিয় মৌলবাদ (হিন্দু ও মুসলিম উভয় মৌলবাদ ই) দুটিই দেশের পক্ষে ক্ষতিকর।
আমরা কি জাত, ধর্মের বাইরে বেরিয়ে মানুষ হতে পারি না?
অপরাধী হিন্দু বা মুসলিম যাই হোক সে অপরাধী।।
আমার কাছে সব ধর্ম সমান, আমি "যত মত তত পথ" এই বিশ্বাসী।

বাম ও তৃণমূলীদের মত মুসলিম অপরাধী হলেই তাকে আড়াল করব আর হিন্দু হলেই চিৎকার করব সেটা নয়, বা বিজেপি আর এস এস এর মত এর উল্টোটাও নয়।

আমার কাছে কপিল মিশ্র বা তাহির হুসেন দুজনেই অপরাধী।
গোপাল আর শাহরুখ দুজনেই আতঙ্কবাদী terrorist.
https://thewire.in/communalism/delhi-riots-identities-deceased-confirmed


Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...